মুহম্মদ আনিসুল হক
৭ অক্টোবর ২০২০ খ্রিষ্টাব্দ, বুধবার
আজ ২২ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ এবং ১৯ সফর ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ তুলা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৫২ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ৪০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও নেপচুন। আপনার শুভ সংখ্যা: ৬ ও ৭। শুভ বার: সোম ও শুক্র। শুভ রত্ন: হীরা ও এমিথিস্ট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
আর্থিক দিক ভালো থাকতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করুন। পড়াশোনায় আনন্দ পাবেন। মূল্যবোধ বজায় রাখুন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
আত্মপ্রতিষ্ঠার চেষ্টায় সাফল্য পেতে পারেন। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন। কোনো বিশেষ পোশাক ভালো লাগতে পারে। শরীর ভালো থাকবে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
অনভিপ্রেত সংবাদ পেতে পারেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। শরীর ভালো নাও থাকতে পারে। অবহেলা না করে যথাযথ চিকিত্সা নিন। ব্যয় বাড়তে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
আর্থিক দিক ভালো থাকতে পারে। বড় ভাইবোনদের সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকলে তা মিটিয়ে নিন। ভবিষ্যতের জন্য পরিকল্পনা গ্রহণ করতে পারেন। শ্রমিক-নেতারা সাংগঠনিক কাজে সুফল পাবেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
পিতার শারীরিক অবস্থার দিকে খেয়াল রাখুন। সামাজিক কাজে অংশ নিয়ে সাফল্য পেতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জীবন ও জগত্ সম্পর্কে নতুন কোনো ধারণা পেতে পারেন। তীর্থভ্রমণে যেতে পারেন। কোনো সত্গুরুর পরামর্শে উপকৃত হতে পারেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। ঝুঁকিপূর্ণ কাজ করা থেকে বিরত থাকুন। সামাজিক সংকট এড়িয়ে চলুন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
দাম্পত্যক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। আপনজন কেউ শত্রুতা করতে পারে। বিবাদ এড়িয়ে চলুন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
ধর্মীয় কাজে আনন্দ পাবেন। কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। পড়াশোনায় মন বসাতে পারবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা নিন। পথ চলাচলে সতর্ক থাকুন। আবেগ সংযত রাখুন। অসুস্থ মায়ের প্রতি খেয়াল রাখুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। প্রয়োজনে প্রতিবেশীদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করবেন। আপনজন কারো সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে।
