স্পোর্টস রিপোর্টার
আজ থেকেই শুরু হওয়ার কথা বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের ক্যাম্প। আসন্ন ত্রিদলীয় সিরিজে এইচপির ১৪ জন ক্রিকেটার খেলবেন। এইচপির ক্যাম্প উপলক্ষ্যে গত সোমবার ক্রিকেটার, কোচিং স্টাফসহ ৪০ জনের করোনা পরীক্ষা বিসিবির প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে গতকাল বলেছেন, ‘আমরা খেলোয়াড় ও কোচিং স্টাফ মিলিয়ে প্রায় ৪০ জনের করোনা পরীক্ষা করিয়েছিলাম। সবারই নেগেটিভ এসেছে। ফলে ক্যাম্পে যোগ দিতে বাধা নেই কারও।’ উল্লেখ্য, করোনার কারণে যথাসময়ে হয়নি এইচপি ক্যাম্প। বাতিল হয়েছে শ্রীলঙ্কা সফরও। ১০ অক্টোবর ঢাকায় আসার কথা রয়েছে এইচপির নতুন হেড কোচ টবি র্যাডফোর্ডের।
