ধামরাইয়ে অটোরিকশাচালক ও মালিকদের সঙ্গে পুলিশের মতবিনিময়

আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ২১:০০

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

অটোরিকশা চুরি ও ছিনতাই প্রতিরোধে ধামরাই থানা পুলিশ চালক ও মালিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। গতকাল স্থানীয় ভালুম এ আর খান স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত সভায় ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ, ঢাকা উত্তর) মোহাম্মদ সাঈদুর রহমান এবং প্রধান আলোচক ছিলেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সানোড়া ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ লাল্টু, সোমভাগ ইউপি চেয়ারম্যান মো. আজাহার আলী, সূতিপাড়া ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রাজা, কালামপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. রবিউল করিম। পুলিশ কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা চুরি ও ছিনতাই রোধে অটোরিকশাচালক ও মালিকদের গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।