নবাবগঞ্জে জনপ্রতিনিধিদের সঙ্গে পুলিশের মতবিনিময়

আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ২১:০১

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

নবাবগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও মুক্তিযোদ্ধা প্রতিনিধির সঙ্গে নবাবগঞ্জ থানায় সদ্য যোগদান করা ওসি সিরাজুল ইসলাম শেখ ও থানার পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নবাবগঞ্জ থানার সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু। উপস্থিত ছিলেন দোহার সার্কেলের এএসপি জহিরুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আশিকুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল, ইয়াসমিন আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহ আবুবকর সিদ্দিক, ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল প্রমুখ।