ইত্তেফাক রিপোর্ট
সহপাঠীদের নির্যাতনে অকাল প্রয়াত শিক্ষার্থী আবরার ফাহাদের প্রথম মৃত্যুবার্ষিকীতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। গত বছরের ৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলে এ হত্যাকাণ্ড ঘটে। এক প্রেস বিজ্ঞপ্তিতে ফাহাদের প্রথম মৃত্যুবার্ষিকীতে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয় এবং তার আত্মার মাগফিরাত কামনা করা হয়।
