নিয়োগ

আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ২১:০৬

পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি: সরকারী বিধি মোতাবেক মূলপাড়া উচ্চ বিদ্যালয়, পো:- মূলপাড়া, উপজেলা- ফরিদগঞ্জ, জেলা- চাঁদপুর এর জন্য প্রধান শিক্ষক আবশ্যক। আগ্রহী প্রার্থীগণ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে স্বহস্তে লিখিত আবেদন, ২ কপি ছবি ও কৃষি ব্যাংক, মুন্সীরহাট শাখার হিসাব নং-২৫০৬৩৪০৫৬৪৫৮ এর অনুকূলে ১০০০ টাকার ব্যাংক ড্রাফট প্রয়োজনীয় কাগজপত্রসহ সভাপতি বরাবর আবেদন করুন। বি:দ্র: পূর্বে আবেদনকারীগণের পুনঃ আবেদনের প্রয়োজন নাই। —সভাপতি  সিএম-৫৯৯

নিয়োগ বিজ্ঞপ্তি: ঢাকা-সিলেট মহাসড়কের পাশে পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ, আড়াইহাজার, নারায়ণগঞ্জ এর জন্য জনবলকাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ মোতাবেক অবসরজনিত শূন্যপদে একজন নৈশপ্রহরী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীকে দুই কপি ছবি ও জীবন-বৃত্তান্তসহ প্রয়োজনীয় প্রামাণ্য কাগজপত্র বিজ্ঞপ্তি প্রকাশের সতেরো দিনের মধ্যে সভাপতি, হাউজ-৪০, রোড-১৩, সেক্টর-০৪, উত্তরা মডেল টাউন, উত্তরা, ঢাকা-১২৩০, ঠিকানায় পাঠাতে অনুরোধ করা হলো। —অধ্যক্ষ।              সিকে-১৩১২

নিয়োগ বিজ্ঞপ্তি (২য় বার): সরকারী বিধিমোতাবেক মেগচামী আদর্শ স্কুল এন্ড কলেজ, পো: মেগচামী, উপজেলা: মধুখালী, জেলা: ফরিদপুর এ শূন্যপদে একজন প্রধান শিক্ষক নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ সভাপতি বরাবর স্ব-হস্তে লিখিত আবেদন করতে হবে। পূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। আবেদনপত্র পৌঁছানোর ঠিকানা: উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, মধুখালী, ফরিদপুর। —প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)।            সিকে-১৩১৫