শহিদ মিনারের একি দশা!

আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ২১:০৯

বগুড়ার আদমদীঘি উপজেলার মুরইল শহিদ মিনার চত্বর কাদাপানি-আর্বজনায় ঠাসা। এর বেদিগুলোর ইট-প্ল­াসটার খসে পড়ছে। ঝোপঝাড় ও লতাপাতায় ছেয়ে শহিদ মিনারটি বর্তমানে জরাজীর্ণ। মর্যাদাসম্পন্ন এ স্থাপনা পরিচর্যার যেন কেউ নেই! সমাজসেবক মোকলেসার রহমানের উদ্যোগে প্রায় ১০ বছর আগে শহিদ মিনারটি নির্মিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিল উদ্বোধন করেন। পূর্ব পাশে পুকুরের ভাঙনে যে কোনো মুহূর্তে শহিদ মিনারটি ভেঙে পড়তে পারে। ভাষা আন্দোলনের স্মারকটি রক্ষা করা একান্ত প্রয়োজন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলো এখানে জাতীয় দিবসগুলোতে শ্রদ্ধা জানাতে আসে। পরিশেষে, শহিদ মিনার রক্ষা ও সারা বছর যাতে পরিষ্কার-পরিছন্ন থাকে—সে ব্যবস্থা করতে সবার দৃষ্টি আর্কষণ করছি।

সাকলাইন লেনিন

আদমদীঘি, বগুড়া