পুবাইলের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এই অবস্থা কেন?

আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ২১:০৮

গাজীপুর জেলার পুবাইল মেঘডুবি ২০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের নির্মাণকাজ শেষ হয়েছে ৩ বছর আগে। পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্তৃক নির্মিত জনবহুল এলাকার এই হাসপাতালটির অবস্থান গাওছিয়া-গাজীপুর-ঢাকা বাইপাস সড়কের পাশে মেঘডুবি নামক স্থানে। আনুমানিক ৪ বিঘা জমির ওপর নির্মিত এই মা ও শিশু কল্যাণ কেন্দ্রের তিনটি ভবন রয়েছে। কিন্তু নাই কোনো যন্ত্রপাতি ও আসবাবপত্র। ৪ জন ডাক্তার, ৯ জন নার্স ও ১২ জন কর্মচারী থাকার কথা। ডাক্তার ও নার্সদের পৃথক দুটি ভবন রয়েছে। কল্যাণ কেন্দ্রে গিয়ে জানা যায়, ডা. জামাল হোসেন গাজীপুর সদর উপজেলাসহ কালীগঞ্জ ও টঙ্গী থেকে নার্স-কর্মচারী এনে গর্ভবতী মা ও শিশুদের সাধারণ চিকিত্সা-পরামর্শ দিয়ে আসছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন না থাকায় ডাক্তার, নার্স ও কর্মচারীর পদ সৃষ্টি হয়নি। এ এলাকায় এ ধরনের চিকিত্সালয়ের গুরুত্ব অনেক বেশি। মা ও শিশু কল্যাণে অসহায় মানুষের সেবায় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণ করছি।

জিয়াউল হক সরকার, পুবাইল, গাজীপুর