বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপজেলা ভোলায় রয়েছে অপরূপ সৌন্দর্যের কিছু প্রাকৃতিক নিদর্শন। যার মধ্যে বঙ্গোপসাগরের কোলঘেঁষা তাড়ুয়া দ্বীপ অন্যতম। যাকে অনেকে লাল কাঁকড়ার দ্বীপ নামেও চেনে, যে দ্বীপের একপ্রান্ত ম্যানগ্রোভ বনাঞ্চলে পরিবেষ্টিত, অপর প্রান্তে সমুদ্রসৈকতের নয়াভিরাম দৃশ্য। ভোলার চরফ্যাশনের সর্ব দক্ষিণে গড়ে ওঠা প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই স্থানে যাতায়াতের নেই সুব্যবস্থা, নেই আবাসন এবং খাবার ব্যবস্থা। ভ্রমণপিপাসুদের জন্য অচিরেই এই স্থানকে পর্যটনকেন্দ্র হিসেবে তুলে ধরার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. মাহমুদুল হাসান ইজাজ
সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা
