মোসা: রোকেয়া খাতুন
সোনারগাঁও প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি ফজলে রাব্বী সোহেলের মা মোসা: রোকেয়া খাতুন (৬৫) ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে রেখে গেছেন। গত সোমবার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। গতকাল মঙ্গলবার সোনারগাঁও উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে বৈদ্যেরবাজার হাড়িয়া কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার, সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো. রেজাউল করিমসহ সোনারগাঁও প্রেসক্লাবের সদস্যরা শোক প্রকাশ করেছেন।
