সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত দলের চূড়ান্ত মনোনয়ন ফরম নিয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সাবেক মুখপাত্র প্রয়াত মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয়। সোমবার রাতে ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছ থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি