মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা
বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে মতলব উত্তরে দেড় হাজার তালবীজ রোপণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ। মঙ্গলবার সকালে উপজেলার শ্রীরায়েরচর থেকে তালবীজ রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল। শ্রীরায়েরচর গ্রাম থেকে কর্মসূচি শুরু হয়ে মতলব উত্তরের গালিমখা, আনোয়ারপুর ও দুর্গাপুর গ্রামের কয়েকটি রাস্তায় দেড় হাজার তালবীজ রোপণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফরিদ ভূঁইয়া ও অর্থ সম্পাদক সাইদুল হাসানসহ অন্যরা।
