কচুয়ায় রোপা আমনে টুংরো রোগ!

আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ২১:২৮

কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা

কচুয়ায় রোপা আমন ধানগাছ লাল হয়ে নষ্ট হচ্ছে। কৃষি বিভাগের মতে, রোগটি টুংরো নামক ভাইরাসের কারণে সৃষ্টি হচ্ছে। দিন দিন রোগটি বাড়ছেই। এ অবস্থায় কৃষকরা দিশাহারা হয়ে পড়েছেন। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সোফায়েল হোসেন ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন বলেন, টুংরো রোগ প্রতিরোধে বীজতলায় কীটনাশক ছিটানোই উত্তম। রোপা লাগানোর পর যে মাঠে এ রোগ দেখা দেবে ঐ মাঠের সব কৃষককে একযোগে কীটনাশক ওষুধ ছিটাতে হবে। এছাড়া এ রোগ দমনে পটাশ সারসহ নিবসিম, মফসিন, টিডু, মার্শাল, ডারসবান, প্লেনাম নামের কীটনাশক প্রয়োগ করতে হবে।