দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা
দশমিনায় দিনদিন বাড়ছে ব্যাটারিচালিত ও কেরোসিনচালিত অবৈধ যান চলাচল। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। জানা যায়, উপজেলায় প্রায় নয় শতাধিক অটোরিকশা রয়েছে। আর এসব অটোরিকশা চালকদের কোনো প্রশিক্ষণ না থাকায় প্রায়ই ঘটছে ছোট-বড় নানা দুর্ঘটনা। এদিকে, শহরে দাপিয়ে বেড়াচ্ছে প্রায় ৫০টি মাহিন্দ্র ট্রলি। এসব ট্রলির বেপরোয়া গতি আর অনিয়ন্ত্রিত শব্দ দূষণে এ ভোগান্তি আরো বেড়েছে। এসব ট্রলির চাকার গড়নের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলের মাঠ ও কাঁচা রাস্তা। এবিষয়ে দশমিনা থানার ওসি মো. জসিম বলেন, অবৈধ যানবাহনগুলো নিয়ন্ত্রণ করা হবে। জনদুর্ভোগ লাঘবে সব প্রচেষ্টা রয়েছে আমাদের।
