নাটোর সদর হাসপাতাল পেল হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা

আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ২১:২৯

নাটোর প্রতিনিধি

নাটোর সদর হাসপাতালে একটি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত এই যন্ত্রটি হাসপাতাল কর্তৃপক্ষের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন। এসময় তিনি বলেন, সব সরকারি হাসপাতালগুলোতে কোভিড-১৯ চিকিত্সার পাশাপাশি সাধারণ চিকিত্সা ও বিশেষায়িত চিকিত্সাসেবার পরিধি অনেক গুণে বৃদ্ধি করা হয়েছে। বিনা চিকিত্সায় এখন আর কেউ মারা যাবে না। চিকিত্সার জন্য বিদেশেও যেতে হবে না। জেলা প্রশাসক মো. শাহরিয়াজের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার লিটন কুমার সাহা ও সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান।