ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা
ফুলবাড়ী-রংপুর মহাসড়কের মধ্যপাড়া পাথরখনিসংলগ্ন জঙ্গল থেকে মঙ্গলবার অজ্ঞাত এক নারীর হাত-পা বাঁধা ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল হক বলেন, অজ্ঞাত ঐ নারীর লাশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত ঐ নারীর পরিচয় জানা যায়নি।
