ভ্রাম্যমাণ প্রতিনিধি ও মহেশপুর সংবাদদাতা
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা, মাটিলা ও শ্যামকুড় সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে ২৪ জনকে আটক করেছে বিজিবি। সোমবার বিকাল ও রাতে তাদের আটক করা হয়েছে। বিজিবির ঝিনাইদহের খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল কামরুল আহসান জানান, বাঘাডাঙ্গা বিওপির এলাকার কাঞ্চনপুর থেকে ছয় জন পুরুষ, ছয় জন নারী ও চার শিশুকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর বিজিবির টহল দল আটক করে। আর মাটিলা সীমান্ত থেকে আটক করা হয় তিন নারীকে। রাতে শ্যামকুড় সীমান্তের সেজিয়া এলাকা থেকে দুই জন পুরুষ, একজন নারী ও দুই শিশুকে আটক করে বিজিবি। আটককৃতদের বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের অভিযোগে পাসপোর্ট আইনে মামলা দিয়ে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
