নানা আয়োজনে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত

আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ২১:৩১

বরিশাল অফিস

জাতীয় জন্ম নিবন্ধন দিবস উপলক্ষ্যে বরিশালে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসনের সভাকক্ষে এই আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বরিশাল জেলা প্রশাসন আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার। বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শহীদুল ইসলাম, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা. মো. জসিম উদ্দিন, ইউনিসেফের বিভাগীয় প্রধান এইচ এম তৌফিক আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এস এম ইকবাল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হোসেন চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া রাজশাহীর বাঘা, দিনাজপুরের ফুলবাড়ী, পাবনার ঈশ্বরদী, কুড়িগ্রামের উলিপুর, নওগাঁর বদলগাছী, কুমিল্লার নাঙ্গলকোট, সাতক্ষীরার তালা, ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাসহ বিভিন্ন স্থানে নানা আয়োজনে পালিত হয়েছে