জামালপুর প্রতিনিধি
জামালপুরে স্ত্রীকে হত্যা মামলায় সাঈদ আলী নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মেলান্দহের মহিরামকুল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালেমুজ্জামান জানান, রবিবার রাতে গৃহবধূ ফাতেমাকে হত্যা করা হয়। পরদিন সোমবার নিহত ফাতেমার মা জয়গুন বেগম বাদী হয়ে স্বামী সাঈদ আলীকে আসামি করে জামালপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে সাঈদ আলীকে তার বোনের বাড়ি মেলান্দহ উপজেলার মহিরামকুল গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ।
