বরগুনায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯) ধর্ষণের চেষ্টার অভিযোগে ৬২ বছরের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার (৫ অক্টোবর) দুপুরে বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের বুড়িরচর গ্রামের এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যক্তির নাম কদম মোল্লা (৬২)। তিনি ওই গ্রামের হোসেম মোল্লার ছেলে। নির্যাতনের শিকার শিশুটির স্থানীয় একটির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
অভিযোগে জানা যায়, খাবারের প্রলোভনে শিশুটিকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় কদম মোল্লা। খবর পেয়ে শিশুটির বড়ো ভাই এলাকার লোকজন নিয়ে দরজা জানালা ভেঙে শিশুটিকে উদ্ধার করে। এ সময় কদম মোল্লা শিশুটির ভাইকে দা দিয়ে আহত করে পালিয়ে যায়। পরে পুলিশ ওই রাতেই কদম মোল্লাকে রায়ের তবক এলাকা থেকে গ্রেফতার করে।
এ ব্যাপারে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম বলেন, মামলা হয়েছে। কদম মোল্লাকে আদালতের মাধ্যমে মঙ্গলবার জেল হাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এসি
