জেলার বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনাস্থল পরিদর্শন শেষে মানবাধিকার কমিশনের পরিচালক (তদন্ত) আল মাহমুদ ফজলুল কবির বলেন, নিরাপত্তাহীনতা ও ভয়ের কারণে ঘটনার মূলহোতা দেলোয়ারের নাম প্রকাশ করেননি ওই নির্যাতিতা নারী।
মঙ্গলবার দুপুরে তিনি জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হল কক্ষে প্রেস ব্রিফিংয়ের তথ্য প্রকাশ করেন।
আরো পড়ুন : নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতনে ৭ দিনের রিমান্ডে আরও দুই আসামি
কমিশনের চেয়ারম্যান আরো বলেন, দেলোয়ার ওই নারীকে ইতিপূর্বে আরো কয়েকবার ভয়-ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। এ ঘটনা যদি প্রকাশ করেন ওই নারী তাহলে তাদের কাছে থাকা আরো ভিডিও ইন্টারনেটে প্রকাশ করে দেওয়ার হুমকি দেয়।
তিনি আরো জানান, এ ঘটনায় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে একটি ধর্ষণ মামলা দায়ের করা হবে।
ইত্তেফাক/ইউবি
