নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন করার ঘটনায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) তীব্র নিন্দা, ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পাশাপাশি নারীর প্রতি বর্বরোচিত এ ঘটনাটির বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অনতিবিলম্বে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির জোর দাবি জানিয়েছে। এমএসএফ মনে করে, বেগমগঞ্জের ঐ গৃহবধূর ওপর বর্বরোচিত ও নৃশংসতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং নারীদের প্রতি সহিংসতার ঘটনা অব্যাহতভাবে বেড়ে যাওয়ায় ইঙ্গিত। এ ঘটনাটি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে সর্বোচ্চ পর্যায় থেকে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হচ্ছে। —প্রেস বিজ্ঞপ্তি
