সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান রেখে ধর্ষণ মামলার বিদ্যমান আইন সংশোধনের দাবি জানিয়েছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, ধর্ষণ মামলার বিচার করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। তিন মাসের মধ্যে বিচার সম্পন্ন করে দ্রুততার সঙ্গে রায় কার্যকর করলে ধর্ষণ নামক সামাজিক ব্যাধি থেকে জাতি মুক্তি পাবে।
বিবৃতিতে জি এম কাদের আরো বলেন, এরশাদ নারীর প্রতি অ্যাসিড-সন্ত্রাস বন্ধ করতে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন করেছিলেন। বিচারের রায় দ্রুত বাস্তবায়ন করে দেশ থেকে অ্যাসিড-সন্ত্রাস দূর করেছিলেন। বর্তমান পরিস্থিতিতে নারীর সম্মান ও মর্যাদা রক্ষায় দ্রুততার সঙ্গে ধর্ষণ আইন সংশোধন করে কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
