নাসিম রিয়েল এস্টেটের মালিক ইমাম দম্পতি কারাগারে

আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ০০:২৪

অস্ত্র মামলায় নাসিম রিয়েল এস্টেটের মালিক মো. ইমাম হোসেন নাসিম (৬৬) ও তার স্ত্রী হালিমা আক্তার সালমাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। তিন দিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা। তিনি তাদেরকে কারাগারে আটক রাখার জন্য আদালতে আবেদন করেন। অপরদিকে আসামিদের পক্ষে জামিন চাওয়া হয়। গতকাল মঙ্গলবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ জামিন আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৩০ সেপ্টেম্বর রূপনগর থেকে বিদেশি অস্ত্র, জাল নোট ও মাদকসহ নাসিম রিয়েল এস্টেটের মালিক নাসিম এবং তার স্ত্রীকে গ্রেফতার করে র?্যাব। পরে তাদেরকে তিন দিনের রিমান্ডে পাঠায় আদালত। রিমান্ড শেষে গতকাল তাদের আদালতে হাজির করা হয়।