বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আদহানোম ঘেব্রেইসিয়াস জানিয়েছেন, চলতি বছরের শেষ দিকে করোনা ভাইরাসের ভ্যাকসিন আসতে পারে।
সংস্থাটির নির্বাহী বোর্ডের সমাপনী বৈঠকে টেড্রোস আদহানোম বলেন, আমাদের টিকা দরকার। চলতি বছরের শেষ দিকে এই টিকা আসতে পারে। এটা নিয়ে এমন আশা আছে।
তিনি সব দেশকে এবং রাজনীতিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান যাতে সবাই এই ভ্যাকসিন পায়। -রয়টার্স
