'ইসরাইলের সব জায়গায় আমরা হামলা চালাতে সক্ষম'

আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ১১:৩৭

ফিলিস্তিনের অন্যতম প্রধান প্রতিরোধকামী সংগঠন ইসলামি জিহাদ আন্দোলন বলেছে, তারা ইসরাইলের যেকোনো জায়গায় হামলা চালাতে সক্ষম। সংগঠনের মহাসচিব জিয়দা আল-নাখালা মঙ্গলবার টেলিভিশন চ্যানেলের মাধ্যমে দেয়া বক্তৃতায় এ কথা বলেন।

তিনি জানান, ইসরাইলের রাজধানী তেল আবিবসহ যেকোনো অংশে তার সংগঠনের যোদ্ধারা রকেট বা ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম। যখন প্রয়োজন হয়েছে জিহাদ আন্দোলন তেমনটি করেছে বলেও তিনি উল্লেখ করেন। 

নাখালা বলেন, ইসরাইলের বিরুদ্ধে অধিকৃত ভূখণ্ডের সমস্ত জায়গায় লড়াই-সংগ্রাম করা তাদের সংগঠনের ইতিহাসের বৈশিষ্ট্য হয়ে গেছে।

 তিনি আরো বলেন, ফিলিস্তিনের যে সংগঠন দখলদার ইসরাইলের বিরুদ্ধে লড়াই করবে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করবে জিহাদ আন্দোলন। পার্স টুডে 

ইত্তেফাক/এসআর