ধর্ষণের প্রতিবাদে গফরগাঁওয়ে শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ১২:১৮

সারাদেশে একের পর এক ধর্ষণ ঘটনার প্রতিবাদে এবং এর সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে গফরগাঁও উপজেলার সাধারণ শিক্ষার্থীরা।

উপজেলার এসএসসি ১৬ ব্যাচের ছাত্র-ছাত্রীদের সংগঠন ‘অক্সিজেন’ ও ‘চিত্তে ১৬’ এর আয়োজনে বুধবার সকালে গফরগাঁও প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত ঘণ্টাব্যাপি মানববন্ধন চলাকালে অন্যদের বক্তব্য রাখেন অক্সিজেন এর সভাপতি মোজাহিদ অনীক, তামান্না বিনতে হাফিজ, তাহমিদা মোরশেদ ঐশী, মীর আবির হাছান রাফি, রাউফুল ইসলাম, মারিয়াম ইলমা, সাব্বীর আল মেহেদি সম্রাট, জাহিদ হাসান ওয়ালিদ প্রমুখ।

সমাবেশে শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে আইনি প্রক্রিয়া শেষ করে ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন।

ইত্তেফাক/এমআরএম