সারাদেশব্যাপী ঘটে চলা ধর্ষণ, নারীও শিশু হত্যা বন্ধের দাবিতে নেত্রকোনায় মহুয়া ব্লাড ব্যাংকের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
বুধবার বেলা ১১ টায় শহরের শহীদ মিনার প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব প্রাঙ্গনে এসে শেষ হয়েছে। পরে সেখানে ধর্র্ষণ, নারীও শিশু হত্যা বন্ধের দাবি জানিয়ে বক্তব্য রাখেন ব্লাড ব্যাংকের সভাপতি শেখ নাহিম আহমেদ, সহ-সভাপতি তরিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক হুমায়ূন কবির মৃধা, নাজমুল হাসান এবং শরীফ আহমেদ।
ইত্তেফাক/এমআরএম
