লালপুরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ১৩:৩১

নাটোরের লালপুর উপজেলার ডহরশৈলা গ্রামের একটি লিচু বাগান থেকে অজ্ঞাত (৩৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে ডহরশৈলা গ্রামের পাকা রাস্তা সংলগ্ন একটি লিচু বাগান থেকে অজ্ঞাত ঐ লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে পথচারীরা রাস্তা দিয়ে চলাচলের সময় লিচু বাগানে বোরকা পরা ওই নারীর লাশ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে লালপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

লালপুর থানার ওসি সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশের পরিচয় মেলেনি। লাশের পরনে বোরকা ও ছালোয়ার কামিজ ছিলো। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরনের প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/এএম