করোনায় আক্রান্ত ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় বিতর্কে বসার আগ্রাহ নেই বাইডেনের

আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ১৮:৪২

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেহে কোভিড-১৯ থাকলে তার সঙ্গে দ্বিতীয় বিতর্ক অনুষ্ঠান করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাটিক দলের প্রার্থী জো বাইডেন। স্থানীয় সময় মঙ্গলবার মেরিল্যান্ডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন একথা বলেন।

পার্সটুডে জানায়, আগামী ১৫ অক্টোবর মিয়ামিতে দ্বিতীয় বিতর্ক অনুষ্ঠানের কথা রয়েছে। কিন্তু জো বাইডেনের এমন কথায় মূলত করোনা আক্রান্ত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে যোগ দেওয়ার ব্যাপারে অনীহা প্রকাশ করেছেন।

জো বাইডেন বলেন, চিকিৎসা বিশেষজ্ঞদের পরামর্শের উপর ভিত্তি করে তিনি ওই বিতর্ক অনুষ্ঠানে যোগ দেয়ার বিষয়টি ঠিক করবেন। 

এদিকে ঙ্গলবার এক টুইট বার্তায় ট্রাম্প বলছেন, তিনি জো বাইডেনের সঙ্গে পরবর্তী বিতর্কে যোগ দেয়ার অপেক্ষায় আছেন তিনি। 

আরও পড়ুন: নাগোরনো-কারাবাখ নিয়ে আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা করেছে ইরান

কোভিড-১৯ এ আক্রান্ত ট্রাম্প হাসপাতালে চিকিৎসা শেষে এখন হোয়াইট হাউসে অবস্থান করছেন। তবে সে পর্যন্ত ট্রাম্প যথেষ্ট সুস্থ হবেন কিনা তা এখনও অনিশ্চিত।


ইত্তেফাক/আরআই