কিরগিজিস্তানে বিরোধীদলের ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কুবাতবেক বরোনভ। মঙ্গলবার বিক্ষোভের এক পর্যায়ে জাতীয় সংসদ ভবন, প্রেসিডেন্ট প্রাসাদ ও প্রধান নিরাপত্তা ভবন দখল করে নেয়।
এরপর সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনের ফলাফল বাতিল করতে বাধ্য হয় দেশটির নির্বাচন কমিশন। এ অবস্থাই প্রধানমন্ত্রী কুবাতবেক পদত্যাগ করেন। পদত্যাগের খবর কিরগিজিস্তানের সংসদ প্রেস সার্ভিস সর্বপ্রথম প্রচার করে।
খবরে জানানো হয়- সংসদের পক্ষ থেকে বিরোধী রাজনীতিক সাদির ঝাপারভকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
পার্সটুডে জানায়, ভোটে কারচুপির অভিযোগে বিক্ষোভ করছিলো জনতা। এক পর্যায়ে পার্লামেন্টেও ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। রেডিও ফ্রি ইউরোপ কিরঘিজস্তানে পার্লামেন্ট ভবন দখলের বেশ কয়েকটি ছবি টুইট করেন।
আরও পড়ুন: নাগোরনো-কারাবাখ নিয়ে আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা করেছে ইরান
সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, কোনো ধরণের সংঘর্ষ ছাড়াই তারা প্রাক্তন প্রেসিডেন্টকে মুক্ত করে।
ইত্তেফাক/আরআই
