চলে গেলেন কিংবদন্তি গিটারিস্ট এডি ভ্যান হ্যালেন

আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ২০:৩৯

ক্যান্সারের কাছে মঙ্গলবার সকালে হার মানলেন মার্কিন কিংবদন্তি গিটারবাদক এডি ভ্যান হ্যালেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৫। দীর্ঘদিন ক্যান্সারে ভোগা এই লিড গিটারিস্ট ছিলেন মাইকেল জ্যাকসনের এক সময়ের সহশিল্পী। হ্যালেনের ছেলে ওলফ ভ্যান হ্যালেনের বরাতে এমন খবর প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যমগুলো। প্রতিবেদনে জানা গেছে, ২০১২ সালে ‘গিটার ওয়ার্ল্ড’ ম্যাগাজিনের পাঠক জরিপে শীর্ষস্থান দখল করেছিলেন এডি ভ্যান হ্যালেন। দু-হাতে গিটার ট্যাপিং করার জন্য তুমুল জনপ্রিয় ছিলেন তিনি। মার্কিন জনপ্রিয় রক ব্যান্ড ‘ভ্যান হ্যালেন’-এর সহ-প্রতিষ্ঠাতাও ছিলেন তিনি।

১৯৫৫ সালে নেদারল্যান্ডসে জন্ম নেওয়া এডি ভ্যান হ্যালেন গিটারবাদক ছাড়াও ছিলেন গীতিকার ও প্রযোজক।