বাংলাভিশনে ‘সাধু সংগীত’ শুরু হচ্ছে

আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ২০:৪০

জনপ্রিয় সংগীতশিল্পীদের কণ্ঠে গুণী সংগীত স্রষ্টার অমর কীর্তি দিয়ে সাজানো তথ্যভিত্তিক নতুন ও ভিন্নধর্মী বিশেষ সংগীতানুষ্ঠান ‘সাধু সংগীত’ শুরু হচ্ছে বাংলাভিশনে।

আজ থেকে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে অনুষ্ঠানটি। প্রথম ৩টি পর্বের শুটিংয়ে অংশ নিয়েছেন ঐশী, আশিক ও দিপা। অনুষ্ঠানে প্রত্যেকে প্রতি পর্বে ৪টি ফোক গান পরিবেশন করেছেন। প্রথম পর্বে অতিথি কণ্ঠশিল্পী ঐশী। দ্বিতীয় ও তৃতীয় পর্বে অতিথি আশিক ও দিপা। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তাহমিনা মুক্তা।