সবজি উৎপাদনে কেঁচো সারের ব্যবহার ফিরিয়ে আনছে কাশ্মীর

আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ২০:৪৫

কৃষকদের শিক্ষিত করতে এবং মানসম্মত ও সাশ্রয়ী অর্গানিক সবজি উৎপাদনের জন্য কেঁচো সার বা ভার্মিকম্পোস্ট সংস্কৃতিটিকে পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা করছে কাশ্মীর সরকার।

এ বিষয়ে শের-কাশ্মীর কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. রিজওয়ান বলেন, আমরা সবাই জানি যে কোনও সার বা কীটনাশক আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এজন্য স্বল্প ব্যয়ে কাশ্মীর সরকারের এই ভার্মিকম্পোস্ট ইউনিটের সহায়তায় কৃষকরা কৃষিজমি গুলোতে কেঁচো সার ব্যবহার করে প্রচুর পরিমাণে শাকসবজি উৎপাদন করতে পারেন, যা এখন সময়ের দাবি।

ডাঃ  রিজওয়ান আরও বলেন, যে এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডাব্লুএইচও) কৃষকদের অর্গানিক সবজি চাষে মনোনিবেশ করার পরামর্শ দিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ভার্মিকম্পোস্ট সংস্কৃতির গুরুত্ব এবং সুবিধাগুলি সম্পর্কে কৃষকদের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য কঠোর পরিশ্রম করছেন।

স্থানীয় কৃষক নিসার আহমদ বলেন, কেঁচো সার ব্যবহার করে উন্নতমানের সবজি উৎপাদিত হয়। এখানকার সমস্ত স্টাফ মেম্বার আমাদের সহায়তা করছেন। তারা আমাদের প্রযুক্তিগত জ্ঞানও দিয়েছেন। এটি সর্বজন স্বীকৃত যে, কেঁচো সার থেকে উৎপাদিত শাকসবজি অনেক উন্নতমানের এবং আমাদের স্বাস্থ্যের পক্ষেও ভাল।

আরও পড়ুন: রসায়নে নোবেল পেলেন দুই নারী বিজ্ঞানী

মাঠ পর্যায়ের ইনচার্জ মোঃ ফারুক বলেন, আমরা এই কৃষকদের দুই থেকে তিন সপ্তাহ প্রশিক্ষণ দেই। আমরা অর্গানিক শাকসবজির উপকারিতা ও এর স্বাস্থ্যগত উপকার সম্পর্কে জানাই। আমরা পুনরায় কেঁচো সার বা ভার্মিকম্পোস্ট সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা করছি।

ইত্তেফাক/এএইচপি