ফ্রান্স দলে করোনার হানা

আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ২১:০০

আন্তর্জাতিক ম্যাচকে সামনে রেখে ফ্রান্স জাতীয় দলের অনুশীলন শুরু হয়েছে। তবে দলের রাইট-ব্যাক লিও ডুবোয়িসের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। কোচ দিদিয়ের দেশ্যমের ডাকা অনুশীলন ক্যাম্পের আগে সব খেলোয়াড়কেই করোনা পরীক্ষা দিতে হয়েছে; কিন্তু সেই পরীক্ষায় ডুবোয়িস নেগেটিভ হয়েছিলেন। অনুশীলন সেশন শুরু করার আগে আরো এক দফা পরীক্ষার পর তার দেহে করোনা শনাক্ত হয়েছে। তাকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। লিওর এই ডিফেন্ডারের জায়গায় রিয়াল মাদ্রিদের ফারল্যান্ড মেন্ডিকে দলে ডাকা হয়েছে। বুধবার ইউক্রেনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ফ্রান্স।