আইসিবির নতুন ডিএমডি

আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ২১:০১

উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) মো. রিফাত হাসান। এর আগে একই প্রতিষ্ঠানে মহাব্যবস্থাপক হিসেবে ইইএফ/ইএসএফের দায়িত্বে ছিলেন। ১৯৯৮ সালে প্রোগ্রামার হিসেবে আইসিবিতে কর্মজীবন শুরু করেন তিনি। —প্রেস বিজ্ঞপ্তি