গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে বুধবার ভোরে ২৩ কেজি ওজনের পাঙাশ মাছ ধরা পড়েছে। জেলে রহমান হালদারের জালে এটি ধরা পড়ে।
পরে দৌলতদিয়া ঘাট বাইপাসসংলগ্ন আনোয়ার খানের আড়ত থেকে নিলামে স্থানীয় মত্স্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেয়। গোয়ালন্দ উপজেলা ভারপ্রাপ্ত মত্স্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, এ মৌসুমে এখন পদ্মা নদীতে মাঝেমধ্যেই বড় ধরনের মাছ পাওয়া যাবে, তবে মিঠা পানির সুস্বাদু এত বড় মাছ এখন খুব একটা দেখা যায় না।
