চন্দনাইশে পাহাড়াঞ্চলে হচ্ছে ড্রাগন ফলের চাষ

আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ২১:৪৯

চন্দনাইশ উপজেলার পাহাড়াঞ্চলে গড়ে উঠেছে ড্রাগন ফলের চাষাবাদ। হাশিমপুর, লট এলাহাবাদ, দোহাজারী, লালুটিয়া ও ধোপাছড়ি পাহাড়ে এখন বাণিজ্যিকভাবে ড্রাগন ফলের চাষাবাদ করছেন অনেকেই। উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী পাহাড়ি ভূমির বিস্তীর্ণ এলাকা জুড়ে ড্রাগন ফলের বাগান করেছেন। জৈব সার ছাড়া অন্য সার বা কীটনাশকের প্রয়োজন হয় না। চন্দনাইশ উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতিরানী সরকার বলেন, দো-আঁশ মাটি ও আবহাওয়ার কারণে পাহাড়ি এলাকা ড্রাগন চাষের জন্য উপযোগী। তিনি বাণিজ্যিকভাবে ড্রাগন ফলের চাষাবাদে চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান।