বানিয়াচংয়ে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার কাগাপাশা ইউনিয়নের বাগাহাতা যুবসমাজের উদ্যোগে নিকটবর্তী হাওরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী। এ উপলক্ষ্যে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইনুদ্দীন মেম্বার। প্রতিযোগিতায় আটটি নৌকা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান। এ সময় তিনি সুস্থ বিনোদনের জন্য প্রতি বছর এই নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানের ব্যাপারে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
