গোপালপুরে জনপ্রিয় হচ্ছে তালবীজ রোপণ

আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ২১:৫১

বজ্রপাতে প্রাণহানি রোধে গোপালপুরে আঞ্চলিক ও গ্রামীণ সড়কে তাল বীজ রোপণ জনপ্রিয় হয়ে উঠছে। অবসরপ্রাপ্ত ফরেস্টার আব্দুল খালেক জানান, প্রতি বছরই বজ্রপাতে প্রাণহানির ঘটনা বাড়ছে। তালগাছ বজ নিরোধক। তাল চারার বনায়ন সময়োপযোগী সিদ্ধান্ত। শাখারিয়া নয়াপাড়া মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আঞ্জুআনোয়ারা ময়না বলেন, স্কুলের শিশুদের বজ্রপাত থেকে রক্ষার কলাকৌশল শেখানো হয়। বাড়ির আঙিনায় ঐতিহ্যবাহী ফল তালচারা রোপণের পরামর্শ দেওয়া হয়। গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ বিশ্বাস জানান, গোপালপুরে বনায়নে তালবীজ লাগানো হচ্ছে।