সরকারি চাল আত্মসাতের দায়ে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউপির চেয়ারম্যান মনির হাসান রিন্টুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ প্রেরিত এ সংক্রান্ত চিঠি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পৌঁছেছে। বুধবার সকালে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, ২০১৮ সালের জুন মাসে চাপড়া ইউপির চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিডির ২৪৯ বস্তা সরকারি চাল আত্মসাতের অভিযোগ ওঠে। ঘটনাটি জানাজানি হলে কুষ্টিয়া জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে সরকারি চাল আত্মসাতের বিষয়টি প্রমাণিত হয়।
কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রেরিত বরখাস্তসংক্রান্ত চিঠির প্রেক্ষিতে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
