শিবগঞ্জে নিখোঁজের তিন দিন পর মোজাহিদ ইসলাম (২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। বুধবার সকালে মনাকষা ইউনিয়নের সাতরশিয়াগ্রাম এলাকায় কুমিরাদহ বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। সে শ্যামপুর ইউনিয়নের চামাভান্ডার গ্রামের মিজানুর রহমানের ছেলে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে সকালে কুমিরাদহ বিলের কচুরিপানার ভেতর থেকে তার লাশটি উদ্ধার করা হয়েছে। লাশটি থানায় নিয়ে যাবার পর ময়নাতদন্তে পাঠানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
