রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ২০২২ সালের মধ্যে নতুন কালুরঘাট সেতু বাস্তবায়ন হবে। এ সেতু নিয়ে মানুষের প্রত্যাশা শিগিগরই পূর্ণ হবে। বুধবার সকালে কালুরঘাট সেতু পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। মন্ত্রী নুরুল ইসলাম সুজন আরো বলেন, চট্টগ্রামের ঐতিহ্যবাহী নদী কর্ণফুলী। এ নদীর ওপর কালুরঘাট সেতুটি রেল-কাম সড়ক সেতু করার জন্য মানুষের যে দাবি তা শিগিগরই পূরণ হচ্ছে। মন্ত্রণালয়ে দায়িত্ব নেওয়ার পরপরই প্রধানমন্ত্রী আমাকে জানিয়েছেন, সেতুটি রেল-কাম সড়ক সেতু করার উদ্যোগ তিনি নিয়েছেন।
তিনি বলেন, সেতুর ওপর হবে দুই লেনের সড়ক। রেললাইনটি হবে ডুয়েলগেজের। সেতুটি নির্মিত হলে ভারত, বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে রেলযোগাযোগ স্থাপন করা সম্ভব হবে।
