নাটোরে আখচাষি ও শ্রমিক-কর্মচারীর পাওনা পরিশোধ, মিলকে বিরাষ্ট্রীয়করণ থেকে মুক্ত, আখের দাম বাড়ানোসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় শ্রমিক ফেডারেশন ও নাটোর চিনিকল আখচাষি সমিতি। বুধবার দুপুরে কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নাটোর চিনিকল আখচাষি সমিতির সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন উত্তরবঙ্গ চিনিকল আখচাষি আন্দোলনের সভাপতি ইব্রাহীম খলিল, জাতীয় শ্রমিক ফেডারেশন নাটোর চিনিকল শাখার সভাপতি মিজানুর রহমান মিজান, উত্তরবঙ্গ চিনিকল আখচাষি আন্দোলনের সাধারণ সম্পাদক বাবু সুকমার রায়, শ্রমিক নেতা সাইফুল ইসলামসহ অন্যরা। পরে তারা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
