রূপগঞ্জে শিশু ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কর্মশালা

আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ২২:০৭

রূপগঞ্জে শিশু ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মিলনায়তনে আয়োজিত এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান। বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. শাহজাহান ভুঁইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফা খান, উপজেলা শিক্ষা অফিসার জায়েদা আখতার, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ তোফায়েল আহমেদ আলমাছ, রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ ছালাউদ্দিন ভুঁইয়া, দাউদপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার প্রমুখ। পরে জেলা প্রশাসক মুড়াপাড়া শিবগঞ্জ এলাকার একটি বাড়িতে ফলদ ও বনজসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন।