কাপাসিয়ায় ‘মানবতার ঘরের’ উদ্যোক্তারা দরিদ্র শিক্ষার্থীদের সহায়তায় হাত বাড়িয়েছেন। তাদের পক্ষ থেকে টোক ইউনিয়নের পাঁচুয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ জন এবং বীরউজলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ জন হতদরিদ্র শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। গতকাল বুধবার এক অনাড়ম্বর অনুষ্ঠানে জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা উপকরণ ও খাদ্যসামগ্রী শিক্ষার্থীদের হাতে তুলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান শীতাংশু কুমার পাল, কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোসা. ইসমত আরা, মানবতার ঘরের প্রতিষ্ঠাতা উজলী দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজউদ্দীন।
