ধর্ষণকারীর ফাঁসি হওয়া উচিত —মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী

আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ২২:০৮

দেশ জুড়ে ধর্ষণের প্রতিবাদে যারা পথে নেমেছেন, তাদের স্বাগত জানিয়ে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, ‘আমি মনে করি ধর্ষণকারী প্রমাণিত হলে, অবশ্যই তার ফাঁসি হওয়া উচিত। ’ গতকাল সচিবালয়ের নিজ দপ্তরে ‘ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি কী হওয়া উচিত’? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

সচিবালয়ে ইউনিসেফ আয়োজিত ভার্চুয়াল প্ল্যাটফর্মে ‘এন্ডিং চাইল্ড ম্যারেজ : আ প্রোফাইল অব প্রোগ্রেস ইন বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব, অতিরিক্ত সচিব ফরিদা পারভীন, অতিরিক্ত সচিব ড. মহিউদ্দীন আহমেদ, যুগ্মসচিব মো. মুহিবুজ্জামান ও প্রকল্প পরিচালক ড. আবুল হোসেন।

ইউনিসেফ কর্তৃক প্রকাশনা অনুষ্ঠানে প্রতিবেদন উপস্থাপন করেন যুক্তরাষ্ট্র থেকে ইউনিসেফের সিনিয়র অ্যাডভাইজার ক্লডিয়া কাপ্পা। উপস্থিত ছিলেন ইউনিসেফের বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টিটিভ ভেরা মেনডোস্কা।