ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদে আজ সারাদেশে বিএনপি বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে এক ধর্ষণবিরোধী সমাবেশে এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি প্রতিটি ইউনিটকে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করার আহ্বান জানান। তিনি বলেন, ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের মতো বিষয়গুলো এই অবৈধ সরকারের ছত্রছায়ায় নিরন্তন বিষয় হয়ে গেছে। এছাড়া গত কয়েক মাসের হিসাব করলে দেখা যায়, এগুলো একটি মহোত্সবে পরিণত হয়েছে। প্রতিটি ঘটনায় সরকারি দলের নেতা-কর্মীদের জড়িত থাকতে দেখা যাচ্ছে।
