রঙ্গরস

আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ২২:১১

কবরস্থানে নিকটাত্মীয়ের কবরে ফুল দিতে গেছে এক লোক। কবরে ফুল রেখে দেখে পাশের কবরে আরেক লোক একটা বার্গার রাখছে। তাই দেখে সে বলে উঠল, আপনার কি ধারণা আপনার নিকটাত্মীয় কবর থেকে উঠে এসে বার্গার খাবে?

—আপনার কি ধারণা আপনার নিকটাত্মীয় কবর থেকে উঠে এসে ফুলের গন্ধ শুঁকবে?

 

 

খুব নামকরা এক রেস্টুরেন্টে এক ক্রেতা ঢুকল খেতে, কিন্তু তার শার্টের কলারে একটা ন্যাপকিন প্যাঁচানো। মালিক ব্যাপারটা পছন্দ করল না। তার একজন স্মার্ট ওয়েটারকে বলল, যাও ভদ্রলোক আহত না হয় এমনভাবে তাকে কলার থেকে ন্যাপকিনটা নামাতে বল।

ওয়েটার লোকটির কাছে গিয়ে বলল, স্যার চুল কাটবেন না দাড়ি শেভ করবেন?