দেশে করোনা ভাইরাসে নারীর তুলনায় পুরুষের বেশি মৃত্যু হওয়া অব্যাহত রয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৫ জন মারা গেছেন। এরমধ্যে পুরুষ ২৫ জন, নারী ১০ জন। দেশে এ পর্যন্ত মারা যাওয়া ৫ হাজার ৪৪০ জনের মধ্যে ৪ হাজার ২০০ জনই পুরুষ এবং ১ হাজার ২৪০ জন নারী।
গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক দিনে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৫২০ জন। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৩ হাজার ১৫১ জন হল। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ১ হাজার ৭৯৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৮৬ হাজার ৬৩১ জন হয়েছে।
